পরীক্ষামূলক প্রচার

Breaking News
📰 আইনি লড়াইয়ে সাফল্য: লাইসেন্স ফেরত পেল আদ্-দ্বীন হাসপাতাল, সিনিয়র আইনজীবী শিশির মনিরের প্রতি বিশেষ কৃতজ্ঞ 📰 টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা: সাবেক র‍্যাব অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে 📰 মাদক কেনাবেচায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড: ঐতিহাসিক এই সিদ্ধান্ত হয়েছে আজ মহান জাতীয় সংসদে 📰 আইনি লড়াইয়ে সাফল্য: লাইসেন্স ফেরত পেল আদ্-দ্বীন হাসপাতাল, সিনিয়র আইনজীবী শিশির মনিরের প্রতি বিশেষ কৃতজ্ঞ 📰 টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা: সাবেক র‍্যাব অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে 📰 মাদক কেনাবেচায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড: ঐতিহাসিক এই সিদ্ধান্ত হয়েছে আজ মহান জাতীয় সংসদে

ব্রেইন স্ট্রোক জয় করে ধীরে ধীরে সুস্থতার পথে প্যানেল চেয়ারম্যান মোশাররফ আলী তালুকদার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংগ্রহীত এডিটিং ছবি: ২৬/৫/২৬
সংগ্রহীত এডিটিং ছবি: ২৬/৫/২৬

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে মুসলিম উম্মাহর সবচেয়ে তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার ক্ষণগণনা শুরু হলো। আগামী বৃহস্পতিবার, ২৮ মে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, উৎসাহ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সভা শেষে তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে। ফলে আগামীকাল থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৮ মে উদ্‌যাপিত হবে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
ঈদুল আজহা মুসলমানদের জন্য আত্মত্যাগ, ত্যাগের মহিমা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.)-এর মহান কুরবানির স্মৃতিকে ধারণ করে প্রতি বছর মুসলিম বিশ্বে এই ঈদ উদ্‌যাপিত হয় গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে।
ইতোমধ্যেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঈদকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। পশুর হাটে বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি, ব্যস্ত হয়ে উঠেছে পরিবহন ব্যবস্থা ও বিপণিবিতান। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নগর ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।
দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় ধর্মীয় নেতৃবৃন্দ সবাইকে ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে সম্প্রীতি ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত