পরীক্ষামূলক প্রচার

Breaking News

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল্লাহ আল মামুন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুন সিলেট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে  সোমবার (১৩ জুলাই ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

আব্দুল্লাহ আল মামুন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দেওয়া গ্রামের বিশিষ্ট ব্যক্তি গোলাম মাওলা চৌধুরীর সন্তান। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষতা ও সততার জন্য তিনি প্রশাসনে সুপরিচিত।

দায়িত্ব গ্রহণের পর সিলেট জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং দুর্নীতি ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে। প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণমুখী সেবা নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলেও সংশ্লিষ্ট মহলের আশা।

সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে সিলেটে উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত