পরীক্ষামূলক প্রচার

Breaking News

হাজারো মানুষের উপস্থিতিতে সিরাজ মিয়া তালুকদারের জানাজা সম্পন্ন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

জামালগঞ্জ উপজেলার বিএনপির প্রতিষ্টাকালীন সভাপতি সোনাইমিয়া তালুকদারের বড় ছেলে জনাব সিরাজ মিয়া তালুকদারের জানাযায় হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে

শনিবার (১৭ মে ২০২৬) শেরমস্তপুর স্কুল মাঠে অনুষ্ঠিত  হয়. উক্ত জানাযায়  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সিরাজ মিয়া তালুকদার ছিলেন একজন সৎ, মানবিক ও সমাজ কল্যাণে নিবেদিত প্রাণ । তিনি দীর্ঘদিন এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

জানাজায় উপস্থিত বক্তারা মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত