পরীক্ষামূলক প্রচার

Breaking News

ব্রেইনে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ জামালগঞ্জ উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশাররফ আলী তালুকদার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংগ্রহীত এডিটিং ছবি: ০৯/০৫/২৬
সংগ্রহীত এডিটিং ছবি: ০৯/০৫/২৬

সুনামগঞ্জের জামালগঞ্জ উত্তর ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান মোশাররফ আলী তালুকদার গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত ৮ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে জরুরি ভিত্তিতে সিলেটে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।
পরবর্তীতে তাকে সিলেটের স্বনামধন্য মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান, এমআরআইসহ বিভিন্ন উচ্চতর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেইনে রক্তক্ষরণজনিত জটিলতার কারণে তার অবস্থা সংকটাপন্ন ছিল। স্ট্রোকের পর পুনরায় স্ট্রোকের ঝুঁকি থাকায় গত ২৪ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামীকাল তার শারীরিক অবস্থার প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্টভাবে জানা যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তবে স্বস্তির খবর হলো, আগের তুলনায় তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তিনি হাত-পা নাড়াচাড়া করছেন এবং চোখও খুলেছেন বলে পরিবার সূত্র নিশ্চিত করেছে।
এদিকে প্যানেল চেয়ারম্যান মোশাররফ আলী তালুকদারের দ্রুত সুস্থতা কামনায় এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত