পরীক্ষামূলক প্রচার

Breaking News

ঈদুল ফিতর উপলক্ষে সাচনা বাজার ইউনিয়নবাসীকে ইকবাল হাসানের শুভেচ্ছা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নবাসীর প্রতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসান।
দৈনিক দিগন্ত বার্তায় দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র রমজান আমাদের সংযম, ত্যাগ ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই শিক্ষাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাতে পারলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা বহন করে। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের দায়িত্ব।”
পরিশেষে ইকবাল হাসান সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে সাচনা বাজার ইউনিয়নসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত