পরীক্ষামূলক প্রচার

Breaking News

জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ তরুণ আলেমরা: জামালগঞ্জে নির্বাচনী অঙ্গনে নতুন আশার বার্তা

আবদুল্লাহ আল মামুন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চেয়ারম্যান পদপ্রার্থী ছবি: ১৯/০৩/২৬
চেয়ারম্যান পদপ্রার্থী ছবি: ১৯/০৩/২৬

সংবাদদাতা:জামালগঞ্জ প্রতিনিধি
আসন্ন জামালগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনকল্যাণমুখী রাজনীতির বার্তা নিয়ে এগিয়ে আসছেন তরুণ আলেমে দ্বীন, বিদগ্ধ ভাষ্যকার মাওলানা সাজিদ বিন ইউনুস এবং হাফিজ মাওলানা মহিব্বুল হক। তারা দুজনই মানুষের সেবা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের আত্মনিয়োগ করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সচেতন মহল ও সাধারণ জনগণ তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য উৎসাহ প্রদান করছেন। জনমতের প্রতিফলন ঘটিয়ে তারা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব দিতে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছেন।
সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা সাজিদ বিন ইউনুস এবং জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মহিব্বুল হক জানান, তারা বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত শীর্ষ আলেমদের দিকনির্দেশনা ও সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
তারা আরও বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে ধর্মীয় মূল্যবোধ, ন্যায়বিচার ও সামাজিক সেবার সমন্বয়ে একটি আদর্শ মডেল উপজেলা প্রতিষ্ঠিত হবে। মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশগ্রহণই আমাদের প্রধান লক্ষ্য।”
এলাকাবাসীর প্রত্যাশা, তরুণ এই আলেমদের উদ্যোগ জামালগঞ্জে ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং জনসেবামূলক কার্যক্রমে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত