পরীক্ষামূলক প্রচার

Breaking News

বায়তুল মোকাররম এলাকায় অভিযান: ৪৬৪টি ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ৩

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

M

মিজানুর রহমান
স্টাফ রিপোর্ট, ঢাকা 

ঢাকা মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপির মতিঝিল বিভাগ। অভিযানে বিভিন্ন প্রকার ৪৬৪টি ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার এবং এই ঘটনায় জড়িত ৩ জন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

​ ৩০ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে ডিসি মতিঝিল-এর সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় ডিএমপির মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট এবং এডিসি মতিঝিল-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
​উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি
​অভিযানে অপরাধমূলক কার্যক্রমে ব্যবহারের জন্য মজুত করা বিভিন্ন নিষিদ্ধ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
​বড় ধারালো চাপাতি ও বড় ছুরি
​সুইচ গিয়ার চাকু ও কমব্যাট নাইফ
​আসল সদৃশ খেলনা পিস্তল
​ইলেকট্রিক শক গান
​চাইনিজ কুড়াল
​ব্যাটন স্টিক
​গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিবরণ
​অভিযান চলাকালে অবৈধ অস্ত্র বিক্রির দায়ে হাতেনাতে তিনজন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন:
​১. রবিউল ইসলাম (৪০)
​পিতা: আঃ সাত্তার, মাতা: মাফিয়া বেগম
​স্থায়ী ঠিকানা: গ্রাম- বাসুদাই, থানা- নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা
​বর্তমান ঠিকানা: বায়তুল মোকাররম মার্কেট, থানা- পল্টন, ঢাকা।
​২. মোঃ আজাদ (৩০)
​পিতা: মৃত লোকমান হোসেন, মাতা: বকুল বেগম
​স্থায়ী ঠিকানা: গ্রাম- বাসুদাই, থানা- নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা
​বর্তমান ঠিকানা: ৮৩০, ১নং গলি, ফকিরাপুল, থানা- মতিঝিল, ঢাকা।
​৩. মোঃ রাজন (৩৪)
​পিতা: মৃত আবু সিদ্দিক, মাতা: ফিরোজা বেগম
​স্থায়ী ঠিকানা: গ্রাম- সাহেবগঞ্জ (জমদার বাড়ী), থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর
​বর্তমান ঠিকানা: শিউলি নিবাস, শাহজালাল রোড, কোনাপাড়া, থানা- ডেমরা, ঢাকা।
​পুলিশ জানিয়েছে, অপরাধমূলক কার্যক্রমে এসব অস্ত্রের ব্যবহার রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত