পরীক্ষামূলক প্রচার

Breaking News

জামালগঞ্জে এনসিপির ৩৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন আহ্বায়ক নাজমুল হাসান, সদস্যসচিব আরিফুল ইসলাম সরকার; ছয় মাসের জন্য দায়িত্ব পেলেন নেতৃবৃন্দ

জামালগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংগ্রহীত ছবি: ২৮/১০/২৬
সংগ্রহীত ছবি: ২৮/১০/২৬

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ৩৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান এবং সদস্যসচিব হয়েছেন আরিফুল ইসলাম সরকার।
২৬ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অনুমোদিত তালিকায় জামালগঞ্জ উপজেলা কমিটির বিভিন্ন পদে নেতৃবৃন্দের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব, যুগ্ম সদস্যসচিব, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, জুলাই ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
কমিটির অনুমোদনকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নবনিযুক্ত আহ্বায়ক নাজমুল হাসান দায়িত্ব পালনে মহান আল্লাহর সাহায্য কামনা করেছেন এবং তাঁর সহযোদ্ধাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
তিনি বলেন, “মহান আল্লাহ তা’আলার কাছে সাহায্য প্রার্থনা করছি—আমার এবং আমার সহযোদ্ধাদের ওপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি। এ জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”
তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করেন, রাজনীতি হোক দেশ ও জনগণের জন্য। দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘এনসিপি জিন্দাবাদ’ স্লোগান দেন।
নতুন এ কমিটির মাধ্যমে জামালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসম্পৃক্ত রাজনীতির পরিসর বিস্তৃত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট নেতাকর্মীদের।
স্লোগান: রাজনীতি হোক দেশ ও জনগণের জন্য। 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত