শনিবার (১৯ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা জমিয়তের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি হলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের সভাপতি মাওলানা মো. আবদুল হক কাওসারী।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, “উলামায়ে কেরাম হলেন জাতির ব্রেইন বা মাথা। ব্রেইনের সঙ্গে বডি না থাকলে মাথা কোনো কাজ করতে পারে না। তেমনি আলেমসমাজ সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত না থাকলে পরিপূর্ণ দ্বীন কায়েম সম্ভব নয়।”
তিনি বলেন, শুধু মাদ্রাসায় পড়ানো বা মসজিদ পরিচালনার মধ্যে দায়িত্ব সীমাবদ্ধ রাখলে চলবে না। মসজিদ-মাদ্রাসার হেফাজত এবং দ্বীনি মূল্যবোধ রক্ষায় আলেমদের সাধারণ মানুষের কাছে যেতে হবে।
“আমজনতাকে সঙ্গে নিয়ে চলতে হবে। জেনারেল শিক্ষিতদের নিত্যপ্রয়োজনীয় দ্বীন বোঝাতে হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করতে হবে,” বলেন তিনি।
সম্মেলনে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। বিভিন্ন উপজেলা ও শাখার নেতারা সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং দায়িত্বশীলদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।