পরীক্ষামূলক প্রচার

Breaking News

সিলেট-৫ আসনের চার দাবি জাতীয় সংসদে জোরালোভাবে উত্থাপন করলেন বিরোধী দলের এমপি মুফতি আবুল হাসান খেলাফত মজলিস

আবদুল্লাহ আল মামুন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংগ্রহীত ছবি: ৩০/০৩/২৬
সংগ্রহীত ছবি: ৩০/০৩/২৬

দুই মিনিটেই পাথর কোয়ারি, সড়ক সংস্কার ও নদীভাঙন রোধে জরুরি পদক্ষেপের দাবি — টেন্ডার প্রক্রিয়া শুরুর সুখবর
স্টাফ রিপোর্টার:সিলেট-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান মহান জাতীয় সংসদে তাঁর নির্বাচনী এলাকার জনগুরুত্বপূর্ণ চারটি দাবি জোরালোভাবে তুলে ধরেছেন। সংক্ষিপ্ত সময়—মাত্র দুই মিনিটের বক্তব্যে তিনি কানাইঘাট ও জকিগঞ্জের দীর্ঘদিনের সমস্যাগুলো স্পষ্টভাবে উপস্থাপন করেন, যা স্থানীয় জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে।
সংসদে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—
কানাইঘাটের পাথর কোয়ারি দ্রুত খুলে দেওয়া
জকিগঞ্জের শেওলা সড়কের জরুরি সংস্কার
গাজী বুরহান উদ্দিন সড়কের দ্রুত পুনঃনির্মাণ
কানাইঘাট-জকিগঞ্জ এলাকায় নদীভাঙন রোধে তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ গ্রহণ
এমপির এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বক্তব্যে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়গুলো জাতীয় পর্যায়ে গুরুত্ব পায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে জকিগঞ্জ-কানাইঘাটবাসীর জন্য এসেছে সুখবরও। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআরডি) সূত্রে জানা গেছে, চলতি সংসদ অধিবেশন চলাকালীন সময়েই শেওলা-জকিগঞ্জ সড়ক এবং বুরহান উদ্দিন সড়কের উন্নয়ন কাজের টেন্ডার আহ্বান করা হবে। এতে করে দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামো উন্নয়নে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহল বলছে, নবনির্বাচিত এমপির দ্রুত ও কার্যকর ভূমিকা এই অঞ্চলের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করতে পারে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত