হাঃ জামিলুল হক
নির্বাহী সম্পাদকঃ
সুনামগঞ্জ জেলা পুলিশের দিরাই সার্কেলে নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমাইয়ুন কবির,পিপি এম-সেবা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সুনামগঞ্জ জেলায় যোগদান করেন। এ সময় জেলার অতিরিক্ত পুলিশসুপার (ডিএসবি) সুজন সরকার ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবাগত কর্মকর্তাকে আন্তরিকভাবে বরণ করে নেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমাইয়ুন কবির, পিপিএম-সেবা এর আগে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকা-তে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৪তম বিসিএস পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন।দিরাই সার্কেলের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি সুনামগঞ্জ জেলার দিয়াই উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সকল ধরনের অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।