নিজস্ব প্রতিবেদক:
জামালগঞ্জে ইম্পাওয়ার ইয়ুথ সোসাইটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ও শহীদ উসমান হাদীর স্মরণে আয়োজিত দোয়া ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সাচনা বাজার বটতলায়. স্থানীয়ভাবে এ আয়োজন মনোরম পরিবেশে, যেখানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ, তরুণ সমাজ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে দেশ ও জাতির কল্যাণ, শহীদদের রুহের মাগফিরাত এবং বিশেষ করে শহীদ উসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন স্থানীয় প্রতিভাবান শিল্পীরা। তাঁদের সুমধুর কণ্ঠে পরিবেশিত নাশিদ ও হামদ-নাতে পুরো পরিবেশ এক অনন্য আবহে পরিণত হয়।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ সভাপতি মাও মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ওলিউর রহমান সোহাগ সাংগঠনিক সম্পাদক তৌহিদ বিন জহির, আল জাবের হাঃ জামিল মাও নুরুল হক হা পাবেল হাঃ ইসমাইল তারেক মামুন শুয়াইব আফিন্দী সহ অন্যান্য নেতৃবৃন্দ জানান, তরুণ সমাজকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ও অপসাংস্কৃতির থেকে ইসলামী সাংস্কৃতিকে জানান দিতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন ও তাৎক্ষণিক অসুবিধার কারণে আবু উবায়দা অনুষ্ঠানে উপস্থিত না হতে পারায় সংগঠনের সবাই দুঃখ প্রকাশ করেন,
অনুষ্ঠান শেষে সকলের অংশগ্রহণে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়।
স্থানীয়দের মতে, এমন আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং তরুণ প্রজন্মকে সৎ ও ন্যায়ের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী।