পরীক্ষামূলক প্রচার

Breaking News

যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন আহ্বায়ক ব্যরিস্টার লিটন: সর্বস্তরের শুভেচ্ছা ও অভিনন্দন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বিশেষ প্রতিনিধি:জামালগঞ্জ 

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, যুক্তরাজ্য শাখার নতুন আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যরিস্টার হামিদুর হক আফিন্দি (লিটন)।

​তাঁর এই দায়িত্বপ্রাপ্তিতে যুক্তরাজ্যসহ দেশে ও বিদেশে অবস্থানরত জাতীয়তাবাদী দলের নেতা-কর্মী এবং সমর্থক ও অনুসারীরা তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নীতি ও আদর্শকে ধারণ করে যুক্তরাজ্যে আইনজীবী সমাজকে আরও সুসংগঠিত করা এবং আইনি অঙ্গনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। ব্যরিস্টার হামিদুর হক আফিন্দি (লিটন)-এর যোগ্য ও গতিশীল নেতৃত্বে যুক্তরাজ্য শাখা আরও সুসংগঠিত এবং শক্তিশালী হবে বলে দলের শীর্ষ নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা আশাবাদ প্রকাশ করেছেন।

​এদিকে, ব্যরিস্টার লিটন আফিন্দী  দায়িত্ব গ্রহণ করায় সুনামগঞ্জের জামালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতা-কর্মী, সুশীল সমাজ এবং তাঁর শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন বার্তা ও শুভকামনা জানিয়েছেন। 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত