পরীক্ষামূলক প্রচার

Breaking News

লায়লাতুল কদরের কল্যাণ ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোশাররফ আলী তালুকদার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্যানেল চেয়ারম্যান জামালগঞ্জ উত্তর ছবি: ১৫/০৩/২৬
প্যানেল চেয়ারম্যান জামালগঞ্জ উত্তর ছবি: ১৫/০৩/২৬

পবিত্র লায়লাতুল কদর ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ জামালগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মোশাররফ আলী তালুকদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র লায়লাতুল কদরের এই মহিমান্বিত রাত্রিতে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত ও বরকতে সবার জীবনে কল্যাণ নেমে আসুক। মানবজীবনের সব ধরনের অকল্যাণ, দুঃখ-কষ্ট ও অশান্তি দূর হয়ে যাক—এটাই তাঁর আন্তরিক প্রত্যাশা।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য উৎসব। এই ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি, উন্নয়ন ও সৌহার্দ্যের বার্তা। সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসা আরও সুদৃঢ় হোক—এমন কামনাই করেন তিনি।
জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোশাররফ আলী তালুকদার বলেন, সবার সহযোগিতা ও দোয়া নিয়েই তিনি এলাকার উন্নয়ন, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে কাজ করে যেতে চান।
পরিশেষে তিনি সকলকে পবিত্র লায়লাতুল কদরের অশেষ রহমত লাভের তৌফিক কামনা করেন এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন—ঈদ মোবারক।

 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত