সংগ্রহীত | ছবি: ২৮/১০/২৬
সুনামগঞ্জ জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর এবার বিভাগীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির (বাদাশিকস) সিলেট বিভাগীয় সেক্রেটারি নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা মুহিববুল হক। তিনি বর্তমানে সংগঠনটির সুনামগঞ্জ জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর এ অর্জনে সংশ্লিষ্ট শিক্ষক সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নতুন দায়িত্বে তাঁর সফলতা কামনা করে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। দারুল আরকাম মাদরাসার শিক্ষক সমাজের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং দ্বীনি শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নতুন দায়িত্ব পালনে হাফেজ মাওলানা মুহিববুল হকের সার্বিক সফলতা, কর্মজীবনে বরকত ও কল্যাণ কামনা করেছেন সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলামসহ শুভাকাঙ্ক্ষীরা।