সংগ্রহীত এডিটিং
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দাওয়াতী পক্ষ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩টায় জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। কর্মশালায় দাওয়াতি কার্যক্রমের প্রসার, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং ইসলামী আদর্শভিত্তিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।