পরীক্ষামূলক প্রচার

Breaking News

সিলেটের ওসমানীনগরে ঢাকা - সিলেট মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

মতিউর রহমান

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। নিহত সবাই ঢাকাগামী ইউনিক পরিবহনের যাত্রী বলে জানা গেছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ইউনিক পরিবহনের সাত যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত এক শিশুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফলে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন লোক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এদিকে, মর্মান্তিক এ দুর্ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত