পরীক্ষামূলক প্রচার

Breaking News

জামালগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় জননেতা নূরুল হক আফিন্দী

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নিজস্ব প্রতিবেদক, জামালগঞ্জ:
আসন্ন জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এই নির্বাচনে চেয়ারম্যান পদে সাধারণ ভোটার ও সমর্থকদের মুখে মুখে এখন একটিই নাম— জননেতা নূরুল হক আফিন্দী। অবহেলিত জামালগঞ্জকে একটি আধুনিক ও 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে তিনি চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ।
রাজনৈতিক ও সামাজিক পরিচয়:
নূরুল হক আফিন্দী জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ে আপসহীন ভূমিকা পালন করেছেন। স্থানীয়রা তাকে "ন্যায়ের প্রতীক" হিসেবে গণ্য করেন।
উন্নয়নের প্রতিশ্রুতি:
নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নূরুল হক আফিন্দী বলেন, "জামালগঞ্জ উপজেলা দীর্ঘকাল ধরে উন্নয়ন বঞ্চিত। আমি নির্বাচিত হলে আপনাদের সহযোগিতায় এই অবহেলিত জনপদকে একটি সমৃদ্ধ ও আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। ইনশাআল্লাহ, ন্যায় ও নিষ্ঠার সাথে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করব।


জনসাধারণের প্রত্যাশা:
সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সাচনা বাজার ইউনিয়নে তিনবার চেয়ারম্যান থাকাকালীন তার দক্ষতা ও সততা সর্বজনবিদিত। তাই এবার উপজেলা পর্যায়ে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান উপজেলার সর্বস্তরের মানুষ। তারা মনে করছেন, অভিজ্ঞ ও জনঘনিষ্ঠ এই নেতা বিজয়ী হলে উপজেলার সামগ্রিক চিত্র বদলে যাবে।
ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও পাড়া-মহল্লায় তার সমর্থনে গুঞ্জন শুনা  যাচ্ছে। আগামী নির্বাচনে জামালগঞ্জের রাজনৈতিক সমীকরণে নূরুল হক আফিন্দী একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন।

 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত