সংগ্রহীত এডিটিং | ছবি: 18/5/26
বাংলাদেশের সমসাময়িক ধর্মীয় ও সামাজিক অঙ্গনে আল্লামা মামুনুল হক-কে ঘিরে তরুণ প্রজন্মের আগ্রহ ও আলোচনার পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। বিশেষ করে জেনজি ও আলফা জেনারেশনের একাংশ তাঁকে আধুনিক বাঙালি মুসলিম সমাজের অন্যতম প্রভাবশালী আইকন হিসেবে দেখছেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। বিশ্লেষকদের মতে, ধর্মীয় মূল্যবোধ, আধুনিক বিশ্বের বাস্তবতা এবং বাঙালি মুসলিম সংস্কৃতির মধ্যে সমন্বয় তৈরির প্রচেষ্টার কারণে আল্লামা মামুনুল হক তরুণদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও সামাজিক বক্তব্য ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্ক্ষা ও চিন্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও অনেকে মত প্রকাশ করছেন। সমর্থকদের দাবি, যে বিষয়গুলো বহু বছর পরে বাস্তবতায় রূপ নেওয়ার কথা ছিল, সেগুলোর পূর্বাভাস ও অনুধাবনের সক্ষমতা তাঁর মধ্যে রয়েছে। ফলে তরুণ সমাজের একাংশ তাঁর বক্তব্য ও আদর্শের প্রতি গভীর অনুরাগ প্রকাশ করে আসছে। অন্যদিকে, একটি সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ সংকটময় পরিস্থিতির মুখোমুখি হলে, সংগঠনটির পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন আল্লামাে মামুনুল হক। তাঁর অনুসারীদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন চাপ, প্রোপাগান্ডা ও প্রতিকূলতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাঁকে জেল, জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশের ধর্মীয়-সামাজিক রাজনীতিতে মামুনুল হকের প্রভাব আগামী দিনগুলোতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তাঁর জনপ্রিয়তা ভবিষ্যতের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা হচ্ছে।